বাবার ইফতার মাহফিল উপলক্ষে দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ
আপডেটঃ মার্চ ১০, ২০২৬ | ২:১৯
182 ভিউ

পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এক ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। পারিবারিক উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন।
আয়োজক পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইফতার মাহফিল সফল করতে যারা সার্বিক সহযোগিতা, শ্রম ও সময় দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দূরদূরান্ত থেকে আগত অতিথিদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং উপস্থিত সবার মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা মহান আল্লাহর নিকট সবার নেক আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রার্থনা করেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
সর্বশেষ সংবাদ

