গাজীপুর মহানগরের কাশিমপুরে এক পোশাক কারখানার ছাদ থেকে পড়ে নজরুল মৃধা (৪৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার কটন ক্লাব বিডি লিমিটেড ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ওই কারখানায় শ্রমিকরা ছাদে কাজ করছিল। এ সময় হঠাৎ ঢালাই মিস্ত্রির সরদার নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে যায়। তার সহযোগিতায় এগিয়ে আসা লোকজন, ঘটনাস্থলেই সে মারা গেছে বলে জানান। কাশিমপুর থানার উপ-পরিদর্শক এস আই তানভীর বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কটন ক্লাব বিডি লিমিটেড ফ্যাক্টরির নির্মাণাধীন ৪ তলা ভবনের ঢালাইয়ের কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। সকল প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে কাশিমপুর থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ