বাসচাপায় নিহত ২
আপডেটঃ আগস্ট ২৯, ২০২২ | ৫:১৫
80 ভিউ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় শ্যামলী পরিবহনের চাপায় দুজন নিহত হয়েছেন। আজ রোববার (২৮ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, শ্যামলী পরিবহন একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে চাপা দেয়। এতে এখন পর্যন্ত ঘটনাস্থলে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
যারা হতাহত হয়েছেন তারা সকলেই ভ্যানের যাত্রী। চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

