আবনায়ে আরজাবাদ সম্মেলন- ২০২২ই”সফল করার আহ্বান
আপডেটঃ মার্চ ২২, ২০২২ | ২:২৫
570 ভিউ

আবনায়ে আরজাবাদ সম্মেলন- ২০২২ই”সফল করার আহ্বান
জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ দেশের ঐতিহ্যবাহী একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সত্তর দশকের গোড়া থেকে এ প্রতিষ্ঠানের পদযাত্রা শুরু। আজ অর্ধশতাব্দী কাল অতিক্রম করে দেশ এবং দেশের বাহিরে স্বনামধন্য এক দ্বীনি মারকায হিসেবে স্বীকৃতি লাভ করেছে।দীর্ঘ ৫০ বছর ঐশী জ্ঞান আহরণের জন্য অনেক ইলম পিপাসুর আগমন ঘটেছে এই জামিয়ায়। ঐশী সুধা আহরণ করে মুজাহিদে মিল্লাত আল্লামা শামসুদ্দীন কাসেমী রহ. এর বিপ্লবী আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করে ছড়িয়ে পড়েছে দেশ দেশান্তরে। বাস্তবতা হচ্ছে দায়িত্ব ও কর্তব্যের টানে আজ এক একজনের অবস্থান এক এক জায়গায়। কিন্তু আমাদের অবস্থান ভিন্ন ভিন্ন হলেও আমাদের অভিন্ন পরিচয় “আবনায়ে আরজাবাদ” তথা আমরা আরজাবাদের গর্বিত সন্তান।দীর্ঘ অর্ধশতাব্দী কাল পর আজ মাদারে ইলমি জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ তার রুহানি সন্তানদের খুঁজছে। নিজ সন্তানদেরকে প্রীতির আঙ্গিনায় একত্রিত করার জন্য আগামী ১২ নভেম্বর রোজ শনিবার আহ্বান করা হয়েছে “আবনায়ে আরজাবাদ সম্মেলন- ২০২২” নামে পুনৰ্মিলনী সম্মেলন। প্রতিষ্ঠান তার সন্তানদের মিলন মেলা সফল করার জন্য গঠন করেছে “আবনায়ে আরজাবাদ” নামে একটি প্লাটফর্ম। যারা আরজাবাদে দাওরায়ে হাদিস, ইফতা, হিফজ, তাফসির অথবা ন্যূনতম এক বছর যে কোনো বিভাগে অধ্যয়ন করেছেন— সকলেই এই প্লাটফর্মে অন্তৰ্ভূক্ত।
সম্মেলন সফল করার লক্ষ্যে নিবন্ধন ফরম পূরণ করে আপনার অবস্থান ও সঠিক তথ্য প্রদান করে দ্রুত সময়ের মধ্যে নিবন্ধিত হবেন বলে আমরা আশাবাদী। প্রাথমিক নিবন্ধন ফরম অনলাইনে “আবনায়ে আরজাবাদ” পেইজ এ পাওয়া যাবে। চূড়ান্ত নিবন্ধণ ফরম আবনায়ে আরজাবাদ এর কেন্দ্রীয় দায়িত্বশীল তথা মাওলানা আনোয়ার জামশেদ, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবি, মুফতি মাহমুদ হাসান, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম-এর কাছ থেকে অথবা সন ভিত্তিক জিম্মাদারদের কাছ থেকে সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে আরজাবাদের সকল সন্তানকে নিবন্ধিত হওয়ার জন্য এবং আসন্ন আবনায়ে আরজাবাদ সম্মেলন সফল করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।
বাহাউদদীন যাকারিয়া
আহ্বায়ক, আবনায়ে আরজাবাদ
মুহতামিম, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ
(মাওলানা আনোয়ার জামশেদ -01817105996, মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবি -01674082610 মুফতি মাহমুদ হাসান -01712৭12501 মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম -01685696715)
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ
মীরপুর যুব জাগরণের উদ্দ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন আহমদ উল্লাহ চট্টগ্রাম বুরো চীফ মীরপুর যুবজাগরনের উদ্যোগে চার মহল্লার বানভাসী মানুষের জন্য ১০ জুলাই ত্রান বিতরণ অনুষ্ঠান বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ ও সি টিজেন ফোরাম বায়েজিদ বোস্তামী থানার সাধারণ সম্পাদক জনাব হাজি মো ইসমাইলের সৌজন্য সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরপুর যুবজাগরনের সভাপতি মুহাম্মদ আবুল হাসনাত হীরা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ জি এম আইয়ুব খান ,জনাব মোঃ খোরশেদ আলম,জনাব মোঃ ইউছুফ,জনাব মোঃ রুবেল,জনাব মোঃ শাহজাহান,জনাব মোঃ মাহি রুবেল, সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল হালিম বাবলু,যুগ্ন সম্পাদক রুপন আজীজ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক মোঃ শহীদ, সহ অর্থ সম্পাদক ইকবাল উদ্দিন বাবলু, প্রবাসী কল্যাণ সম্পাদক হাসান মুরাদ,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান রানা মানিক, সহ দপ্তর সম্পাদক মোঃ শাহেদ, ক্রীড়া সম্পাদক জীবন বাদশা, দূর্যোগ ও ত্রাণ পুনর্বাসন সম্পাদক মোঃ শাহজাহান, মোঃ আলমগীর, মোঃ মেহেদী সহ প্রমুখ। ত্রান বিতরণ অনুষ্ঠান শেষে অতিথিরা মহল্লার জলজট নিরসনে প্রধান ড্রেনের গাইড ওয়াল নির্মাণ ও খনন এবং আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে মহল্লাবাসীকে অনুরোধ জানান এবং অচিরেই ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর জনস্বার্থে আহ্বান জানান।। একই সাথে অতিথিবৃন্দ সমাজ থেকে মাদকাসক্ত ও ইভটিজিং প্রতিরোধে যুব জাগরণের প্রত্যক সদস্যকে অগ্রনী ভূমিকা রাখার নির্দেশ দেন। সমাজ বিনির্মাণে কিশোর গ্যাং রোধে যুব জাগরণের প্রসংসনীয় উদ্যোগে অভিনন্দন জানান।?
জুলাই ১১, ২০২৬, ৮:৪২

