নিজস্ব প্রতিনিধিঃ

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মধুমিতা রেলগেইট এলাকায় এদূর্ঘটনা ঘটে। নিহতের পড়নে প্যান্ট ও গেঞ্জী ছিল।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, আজ শুক্রবার দুপুর ১টা ৪৮ মি: আরিচপুরের মধুমিতা রেলগেইট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন ওই যুবক। এসময় টঙ্গী স্টেশন হতে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সম্মুখভাগে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেললাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। হাসপাতাল কর্তৃপক্ষ রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দিলে, পুলিশ হাসপতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টঙ্গী স্টেশন নিয়ে আসে।
এঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

পোস্টটি শেয়ার করুনঃ