বিজয়নগরে ভবনে আগুন,নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ৯:৩৯
105 ভিউ

রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ৬টা ৩৮ মিনিটে বিজয়নগর হোটেল ৭১ এর পেছনের একটি ভবনে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে তিনি আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানাতে পারেননি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
এই রকম আরও খবর
সর্বশেষ সংবাদ

